Headlines

মনোনয়নে বাধার অভিযোগ, মথা-বিজেপির বিরুদ্ধে সরব বামফ্রন্ট

মনোনয়ন জমা দেওয়া নিয়েও এবার রাজনৈতিক উত্তেজনা। বামফ্রন্ট প্রার্থীদের মনোনয়ন জমা দিতে মথা ও বিজেপির পক্ষ থেকে বাধা দেওয়া হচ্ছে—এমনই অভিযোগ তুলে পথে নামলেন বামফ্রন্টের কর্মী-সমর্থকরা।অভিযোগের প্রতিবাদে মিছিল করে পশ্চিম জেলার জেলাশাসকের দপ্তরে পৌঁছে ডেপুটেশন দেন তাঁরা। তাঁদের দাবি, গণতান্ত্রিক অধিকার অনুযায়ী প্রত্যেক প্রার্থীর নির্বিঘ্নে মনোনয়ন জমা দেওয়ার সুযোগ নিশ্চিত করতে হবে প্রশাসনকে।অন্যদিকে, এই অভিযোগ…

Read Full News

মেরিট লিস্ট প্রকাশ ও দ্রুত নিয়োগের দাবিতে TRBT চেয়ারম্যানের দ্বারস্থ TET পরীক্ষার্থীরা

নিয়োগের অপেক্ষায় দিন গুনছেন টেট পরীক্ষার্থীরা। মেরিট লিস্ট দ্রুত প্রকাশ এবং দীর্ঘদিন ধরে চলা নিয়োগ প্রক্রিয়া অতি দ্রুত সম্পন্ন করার দাবিতে শিক্ষা ভবনে টিআরবিটির চেয়ারম্যান প্রত্যুষ রঞ্জন দেবের সঙ্গে সাক্ষাৎ করেন একদল পরীক্ষার্থী।পরীক্ষার্থীদের বক্তব্য, যোগ্যতা থাকা সত্ত্বেও নিয়োগ প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতার কারণে তাঁদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়েছে। তাই দ্রুত মেরিট লিস্ট প্রকাশ করে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ…

Read Full News

কৈলাসহরের বাবুরবাজারে বাজার সংস্কার এবং রাস্তা প্রশস্ত করার দাবিতে সরব হলেন ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা।

দীর্ঘদিনের সমস্যার সমাধানের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়।অবরোধের জেরে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। বিক্ষোভকারীদের দাবি, বাজারের পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি রাস্তা বড় করা হলে যানজট ও সাধারণ মানুষের দুর্ভোগ অনেকটাই কমবে।দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা।

Read Full News

আগরতলায় ফের পুলিশের বড়সড় সাফল্য। গোপন সূত্রে খবর পেয়ে শালবাগান এলাকায় অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেপ্তার করেছে এনসিসি থানার পুলিশ ও আসাম রাইফেলসের যৌথ বাহিনী।

ধৃত দুজনই বিহারের বাসিন্দা বলে জানা গেছে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি নাইন এমএম পিস্তল, তিনটি ম্যাগজিন ও আট রাউন্ড গুলি। অস্ত্রগুলি কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় সরবরাহের পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।পুলিশের প্রাথমিক অনুমান, ধৃতরা অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত থাকতে পারে। সোমবার তাদের আদালতে পেশ করে রিমান্ডের আবেদন করা হবে বলে…

Read Full News

পুলিশ সুপার ও জেলা শাসকের অফিসের পেছনেই মহিলাকে মারধরের অভিযোগ, চাঞ্চল্য বিশ্রামগঞ্জে

খোদ পুলিশ সুপার ও জেলা শাসকের কার্যালয়ের পেছনে এক মহিলার উপর হামলার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্রামগঞ্জ থানা এলাকায়। ঘটনায় সহিদ মিয়া ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে।অভিযোগ, কোনও একটি বিষয়কে কেন্দ্র করে ওই মহিলার সঙ্গে অভিযুক্তদের কথা কাটাকাটি হয়। এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ওই মহিলার উপর আক্রমণ করা হয় বলে অভিযোগ। ঘটনায়…

Read Full News

তেলের ট্যাংকারে লুকিয়ে ফেনসিডিল পাচার! ১৪২ বোতল উদ্ধার, আটক চালক

খোয়াইয়ের বাইজালবাড়িতে ফের পুলিশের নেশাবিরোধী অভিযানে বড়সড় সাফল্য। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মারুতি গাড়ির তেলের ট্যাংকারের ভিতর থেকে উদ্ধার করা হয়েছে ১৪২ বোতল ফেনসিডিল। ঘটনায় গাড়ির চালককে আটক করেছে পুলিশ।জানা গেছে, বেশ কিছুদিন ধরেই রাতের অন্ধকারে একটি বিলাসবহুল মারুতি গাড়ির মাধ্যমে নেশাজাতীয় সামগ্রী পাচারের খবর পাচ্ছিল বাইজালবাড়ি থানার পুলিশ। সেই সূত্র ধরেই নজরদারি…

Read Full News

মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করার দাবিতে সরব হলো সারা ভারত কৃষক সভা।

কৃষক ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সংগঠনের সভাপতি অঘোর দেববর্মা, সম্পাদক রতন দাস ও রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সিদ্দিকুর রহমান ঘটনার তীব্র প্রতিবাদ জানান।বক্তাদের অভিযোগ, একটি দরিদ্র পরিবারের ঘরে ঢুকে নগদ টাকা, মোবাইল ফোনসহ বিভিন্ন সামগ্রী নিয়ে যাওয়ার পাশাপাশি পরিবারের সদস্যদের ওপরও নির্যাতন চালানো হয়েছে। ঘটনায় আতঙ্কিত পরিবারটির পাশে দাঁড়িয়ে দুষ্কৃতীদের দ্রুত চিহ্নিত করে কঠোর ও দৃষ্টান্তমূলক…

Read Full News

বিশালগড়ে মারুতি-বাইকের সংঘর্ষ, গুরুতর আহত দুই যুবক

রবিবার সন্ধ্যায় বিশালগড়ের জাঙ্গালিয়া মহাদেব বাড়ি সংলগ্ন সড়কে ঘটে মর্মান্তিক পথ দুর্ঘটনা। দ্রুতগতির একটি মারুতি গাড়ির সঙ্গে বাইকের সংঘর্ষে বাইকে থাকা দুই যুবক ছিটকে রাস্তার পাশে পড়ে গুরুতর আহত হন।দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। আহত দুই যুবককে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁদের…

Read Full News

মানুষ গড়ার কারিগরদের সম্মান জানিয়ে উদয়পুরে পালিত হল শিক্ষক দিবস। ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণের ১৩৯তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজর্ষি কলাক্ষেত্রে আয়োজিত হয় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস ও শিক্ষক সম্মাননা-২০২৬

প্রদীপ প্রজ্জ্বলন ও রাধাকৃষ্ণণের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, উদয়পুর পুর পরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদারসহ বিশিষ্টজনেরা।অনুষ্ঠানে উদয়পুর মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের ৮২ জন অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাকে সম্মানিত করা হয়। শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য অবসরপ্রাপ্ত শিক্ষক কাজল কান্তি পালকে…

Read Full News

সোনামুড়ায় মাদক কারবারের অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি, জিজ্ঞাসাবাদে উঠে আসছে একাধিক নাম!

মাদকের বিরুদ্ধে অভিযানে সাফল্য সোনামুড়া থানার পুলিশের। মাদকদ্রব্য কেনাবেচার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশের বিশেষ দল।গ্রেফতারের সময় তার কাছ থেকে উদ্ধার হয়েছে নগদ ১৫ হাজার ৯৩০ টাকা। পুলিশের প্রাথমিক অনুমান, এই টাকা মাদক কেনাবেচার সঙ্গে যুক্ত হতে পারে। পাশাপাশি উদ্ধার হয়েছে ৩০টি খালি কৌটা, যেগুলো ইয়াবা ট্যাবলেট ও হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্যের…

Read Full News