অরুন্ধতীনগরে ‘মন কি বাত’, উপস্থিত মুখ্যমন্ত্রী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১৩৯তম ‘মন কি বাত’ অনুষ্ঠান ঘিরে অরুন্ধতীনগরের ৩৯ নম্বর ওয়ার্ডের কমিউনিটি হলে বিশেষ আয়োজন করা হয়। ৪০ নম্বর বুথের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার পাশাপাশি দেশ ও সমাজের উন্নয়নে জনসাধারণের অংশগ্রহণ এবং নাগরিক দায়িত্বের গুরুত্ব তুলে ধরা হয়।
