পুজোর আনন্দে কেনাকাটার সঙ্গে এবার বাড়তি পাওনার সুযোগ! দুর্গাপূজাকে সামনে রেখে ক্রেতাদের জন্য বিশেষ অফার নিয়ে হাজির হয়েছে আগরতলার মসজিদ রোডের গৌরী শঙ্কর বস্ত্রালয়।
শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে এই বিশেষ পূজা অফারের আনুষ্ঠানিক সূচনা হয়। অফারের আওতায় ৭৯৯ টাকার কেনাকাটা করলেই মিলবে একটি লাকি কুপন। লাকি ড্র-এর মাধ্যমে প্রথম বিজয়ী পাবেন ৫০ হাজার টাকা, দ্বিতীয় বিজয়ী ২৫ হাজার এবং তৃতীয় বিজয়ী পাবেন ১০ হাজার টাকা নগদ পুরস্কার। এর পাশাপাশি আরও ৫০ জন ক্রেতার জন্য থাকছে বিশেষ…
