এলাকার মানুষের সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সুবিধার্থে আগরতলার বৈষ্ণব টিলার আমতলিতে নবনির্মিত ড. শ্যামাপ্রসাদ মুখার্জি কমিউনিটি হলের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। আগরতলা পুর নিগমের ৪৯ নম্বর ওয়ার্ডে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বিধায়ক মীনা রানি সরকার এবং ওয়ার্ডের কর্পোরেটর হরিসাধন দেবনাথ।নতুন এই কমিউনিটি হল স্থানীয় বাসিন্দাদের সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন জনকল্যাণমূলক অনুষ্ঠানের আয়োজনকে আরও সহজ করবে বলে আশা করা হচ্ছে। এলাকার মানুষের মিলনস্থল হিসেবে হলটি আগামী দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আমতলিতে নতুন কমিউনিটি হল, উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
