Headlines

পুর ও নগর নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই প্রশাসনিক প্রস্তুতিতে গতি আনছে রাজ্য সরকার ও নির্বাচন কমিশন।

নভেম্বরের শেষ সপ্তাহেই ভোটগ্রহণের লক্ষ্যে এগোচ্ছে প্রশাসন। এবারও কেন্দ্রীয় বাহিনীর পরিবর্তে রাজ্য পুলিশ দিয়েই নির্বাচন পরিচালনার পরিকল্পনা রয়েছে। ৯ ডিসেম্বরের মধ্যে পুরো নির্বাচনী প্রক্রিয়া শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।এই লক্ষ্যেই বৃহস্পতিবার রাজ্য অতিথিশালায় বসে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য নির্বাচন কমিশনার পিকে চক্রবর্তী, ভারপ্রাপ্ত মহানির্দেশক জিএস রাও এবং আইজি আইনশৃঙ্খলা মনচাক ইপ্পার। এছাড়াও রাজ্যের সব জেলার জেলাশাসক, পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট পদস্থ আধিকারিকরা বৈঠকে অংশ নেন।নির্বাচন যাতে নির্বিঘ্নে, শান্তিপূর্ণভাবে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন হয়, সেই বিষয়েই মূলত আলোচনা হয়। মাঠপর্যায়ের প্রস্তুতি থেকে শুরু করে আইনশৃঙ্খলা পরিস্থিতি—সব দিক খতিয়ে দেখেই এগোতে চাইছে প্রশাসন। ফলে পুর ও নগর নির্বাচনের আগে প্রশাসনিক মহলে এখন ব্যস্ততা তুঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *