পুজোর আনন্দে যখন মেতে ওঠার প্রস্তুতি নিচ্ছেন সাধারণ মানুষ, তখনই সংসার চালানোর চিন্তায় দিন কাটছে কৈলাসহরের আশা কর্মীদের। দীর্ঘ দু’মাস ধরে বেতন না পাওয়ায় চরম আর্থিক অনিশ্চয়তার মধ্যে রয়েছেন তাঁরা। পুজোর আগে যেখানে পরিবারের মুখে হাসি ফোটানোর কথা, সেখানে নিজেদের প্রাপ্য বেতনটুকু কবে হাতে পাবেন, সেই চিন্তাই এখন তাঁদের গ্রাস করছে।এই পরিস্থিতিতে নিজেদের সমস্যার কথা জানাতে এদিন অফিসে ছুটে যান আশা কর্মীরা। কিন্তু সেখানে গিয়েও তাঁদের হতাশ হতে হয়। অভিযোগ, অফিসে গিয়ে তাঁরা এসডিএমও-কে পাননি। ফলে বেতন না পাওয়ার সমস্যার সমাধান নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ে।মানুষের স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত থেকে প্রতিনিয়ত নিজেদের দায়িত্ব পালন করেন আশা কর্মীরা। অথচ সেই কর্মীদেরই যদি মাসের পর মাস বেতনের জন্য অপেক্ষা করতে হয়, তাহলে তাঁদের সংসার চলবে কীভাবে? পুজোর আগে এই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে।এখন দেখার বিষয়, কৈলাসহরের আশা কর্মীদের এই সমস্যার সমাধানে সংশ্লিষ্ট দপ্তর কত দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এবং কবে তাঁদের বকেয়া বেতন মেলে।
পুজোর মুখেও বেতন নেই, অনিশ্চয়তায় কৈলাসহরের আশা কর্মীরা!
