আগরতলা, ২২ জুলাই: সুস্থ জীবনযাপন ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার গুরুত্বকে সামনে রেখে আগরতলা প্রেস ক্লাব এবং আইএলএস হাসপাতালের যৌথ উদ্যোগে একটি বিশেষ স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। শিবির শুরুর আগে বুধবার আগরতলা প্রেস ক্লাব প্রাঙ্গণে সাংবাদিক ও সদস্যদের বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়।চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা রক্তচাপ, রক্তে শর্করার মাত্রা এবং অন্যান্য প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করেন। অংশগ্রহণকারীদের শারীরিক অবস্থা মূল্যায়নের পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শও দেওয়া হয়।আয়োজকদের মতে, ব্যস্ত পেশাগত জীবনের কারণে অনেক সময় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা সম্ভব হয় না। সেই বিষয়টি মাথায় রেখেই সাংবাদিকদের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে সময়মতো রোগ নির্ণয় ও প্রয়োজনীয় চিকিৎসার সুযোগ তৈরি হয়।আগরতলা প্রেস ক্লাব ও আইএলএস হাসপাতালের এই যৌথ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অংশগ্রহণকারীরা। তাঁদের আশা, ভবিষ্যতেও এ ধরনের জনস্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি নিয়মিত আয়োজন করা হবে।
সাংবাদিকদের সুস্বাস্থ্যে আগরতলা প্রেস ক্লাব–আইএলএসের উদ্যোগ, স্বাস্থ্য শিবিরের আগে চলছে স্বাস্থ্য পরীক্ষা
