Headlines

ডুম্বুর জলপ্রপাতে আবারও প্রাণহানি! যুবকের মৃত্যুর পর নিরাপত্তা নিয়ে ক্ষোভ, প্রশ্নের মুখে প্রশাসন

নিজস্ব প্রতিনিধি | করবুক | ২৭ জুলাইপ্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা তীর্থমুখের ডুম্বুর জলপ্রপাত। কিন্তু সেই সৌন্দর্যই যেন বারবার মৃত্যুর ফাঁদে পরিণত হচ্ছে। এবারও সেই জলপ্রপাতেই মর্মান্তিকভাবে প্রাণ হারালেন এক যুবক। মৃতের নাম ডোনাল চাকমা, বাড়ি নিউ গোমতী এডিসি ভিলেজের রাঙ্গাছড়া এলাকায়। এই ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।স্থানীয়দের দাবি, ডুম্বুর জলপ্রপাত বহুদিন ধরেই দুর্ঘটনাপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। অতীতেও এখানে একাধিক মানুষ পানিতে তলিয়ে প্রাণ হারিয়েছেন। তবুও পর্যাপ্ত সতর্কীকরণ বোর্ড, নিরাপত্তা ব্যারিকেড, লাইফগার্ড কিংবা স্থায়ী উদ্ধারকারী দল মোতায়েনের মতো কার্যকর ব্যবস্থা এখনও গড়ে ওঠেনি বলে অভিযোগ।ডোনাল চাকমার মৃত্যুর খবর পেয়ে যতনবাড়ি অগ্নিনির্বাপক দপ্তরের উদ্ধারকারী দল এবং নতুনবাজার থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ চেষ্টার পর জলপ্রপাত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি নতুনবাজার গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।মৃতের পরিবারের সদস্যদের আক্ষেপ, আগের দুর্ঘটনাগুলো থেকে যদি প্রশাসন শিক্ষা নিয়ে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করত, তাহলে হয়তো আজ ডোনাল চাকমাকে হারাতে হতো না। তাঁদের দাবি, পর্যটকদের নিরাপত্তার স্বার্থে অবিলম্বে স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা, বিপদসীমা চিহ্নিতকরণ, সতর্কীকরণ বোর্ড, ব্যারিকেড এবং প্রশিক্ষিত লাইফগার্ড নিয়োগ করা হোক।স্থানীয় বাসিন্দাদেরও একই প্রশ্ন—আর কত প্রাণহানির পর ডুম্বুর জলপ্রপাতে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হবে? প্রতি বছর একই ধরনের দুর্ঘটনা ঘটলেও কেন স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে না, তা নিয়ে ক্ষোভ বাড়ছে।একের পর এক প্রাণহানির ঘটনার পর এখন সকলের দৃষ্টি প্রশাসনের দিকে। ভবিষ্যতে যাতে আর কোনো পরিবারকে এভাবে স্বজন হারানোর বেদনা বহন করতে না হয়, সেই প্রত্যাশাই করছেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *