Headlines

News Barta Tripura

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে বড় সাফল্য

আন্তঃরাজ্য মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। অসমের কাছাড় জেলার লালপানি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে অসম রাইফেলস, কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের যৌথ দল।মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর গোপন তথ্যের ভিত্তিতে এলাকায় নজরদারি চালাচ্ছিল যৌথ বাহিনী। সেই সময় অন্ধকারের সুযোগ নিয়ে একটি গাড়ি দ্রুত এলাকা পার হওয়ার চেষ্টা করে। তবে…

Read Full News

সাব্রুমে সপ্তম শ্রেণির ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু, তদন্তে পুলিশ

সকালের আলো ফোটার আগেই নেমে এলো শোকের ছায়া। সাব্রুম নগর পঞ্চায়েতের ৮ নম্বর ওয়ার্ডে ভাড়া বাড়ি থেকে উদ্ধার হলো সপ্তম শ্রেণির এক নাবালিকা ছাত্রীর ঝুলন্ত দেহ। মৃতার নাম ডি সম্পারি ত্রিপুরা, বয়স মাত্র ১৩ বছর।জানা গেছে, সাব্রুমের পি এম শ্রী বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল সম্পারি। তার বাবা কিশোর ত্রিপুরা ইস্ট লুডুয়ার নতুন পুনর্বাসন…

Read Full News

মেলাঘরচরের মালেক মিয়ার পরিবারে যেন পর পর নেমে এসেছে শোকের পাহাড়।

মাত্র তিন বছর আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মাত্র ৩২ বছর বয়সে মারা যান তাঁর ছোট ছেলে মনির হোসেন। সেই শোকের ক্ষত তখনও পুরোপুরি শুকোয়নি। সন্তান হারানোর যন্ত্রণা বুকে নিয়েই দিন কাটাচ্ছিলেন বৃদ্ধ মা-বাবা।এর মধ্যেই ফের নেমে এলো আরও এক দুঃসংবাদ। গতকাল হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হন মালেক মিয়ার বড় ছেলে ৩৯ বছরের জাহাঙ্গীর হোসেন। আশঙ্কাজনক অবস্থায়…

Read Full News

বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত হলো সচেতনতামূলক র‍্যালি।

রবীন্দ্র ভবনের সামনে থেকে শুরু হওয়া এই র‍্যালিতে ফিজিওথেরাপির সঙ্গে যুক্ত বিভিন্ন মানুষ অংশ নেন। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মানুষের মধ্যে সুস্থ জীবনযাপন ও ফিজিওথেরাপির প্রয়োজনীয়তা নিয়ে সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হয়।অনুষ্ঠানে উপস্থিত থেকে দিবসটির তাৎপর্য তুলে ধরেন বিশিষ্ট ক্রীড়াবিদ ও দ্রোণাচার্য বিশ্বেশ্বর নন্দী। তাঁর বক্তব্যে উঠে আসে, সুস্থ শরীর শুধু খেলাধুলার জন্য নয়,…

Read Full News

রেলস্টেশনেই নেশার কারবারের ছক! মুঙ্গিয়াকামিতে ১৯৪ বোতল এসকফসহ আটক দুই যুবক

নেশার বিরুদ্ধে অভিযানে ফের বড়সড় সাফল্য পেল মুঙ্গিয়াকামি থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকালে মুঙ্গিয়াকামি রেলস্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দুই বহিরাজ্যের যুবককে আটক করা হয়। তাদের সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় মোট ১৯৪ বোতল নিষিদ্ধ এসকফ।পুলিশ সূত্রে জানা যায়, থানার ওসি রাজু বৈদ্যর নেতৃত্বে পুলিশ রুটিন ডিউটিতে থাকার সময় স্টেশন…

Read Full News

মনোনয়নে বাধার অভিযোগ, মথা-বিজেপির বিরুদ্ধে সরব বামফ্রন্ট

মনোনয়ন জমা দেওয়া নিয়েও এবার রাজনৈতিক উত্তেজনা। বামফ্রন্ট প্রার্থীদের মনোনয়ন জমা দিতে মথা ও বিজেপির পক্ষ থেকে বাধা দেওয়া হচ্ছে—এমনই অভিযোগ তুলে পথে নামলেন বামফ্রন্টের কর্মী-সমর্থকরা।অভিযোগের প্রতিবাদে মিছিল করে পশ্চিম জেলার জেলাশাসকের দপ্তরে পৌঁছে ডেপুটেশন দেন তাঁরা। তাঁদের দাবি, গণতান্ত্রিক অধিকার অনুযায়ী প্রত্যেক প্রার্থীর নির্বিঘ্নে মনোনয়ন জমা দেওয়ার সুযোগ নিশ্চিত করতে হবে প্রশাসনকে।অন্যদিকে, এই অভিযোগ…

Read Full News

মেরিট লিস্ট প্রকাশ ও দ্রুত নিয়োগের দাবিতে TRBT চেয়ারম্যানের দ্বারস্থ TET পরীক্ষার্থীরা

নিয়োগের অপেক্ষায় দিন গুনছেন টেট পরীক্ষার্থীরা। মেরিট লিস্ট দ্রুত প্রকাশ এবং দীর্ঘদিন ধরে চলা নিয়োগ প্রক্রিয়া অতি দ্রুত সম্পন্ন করার দাবিতে শিক্ষা ভবনে টিআরবিটির চেয়ারম্যান প্রত্যুষ রঞ্জন দেবের সঙ্গে সাক্ষাৎ করেন একদল পরীক্ষার্থী।পরীক্ষার্থীদের বক্তব্য, যোগ্যতা থাকা সত্ত্বেও নিয়োগ প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতার কারণে তাঁদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়েছে। তাই দ্রুত মেরিট লিস্ট প্রকাশ করে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ…

Read Full News

কৈলাসহরের বাবুরবাজারে বাজার সংস্কার এবং রাস্তা প্রশস্ত করার দাবিতে সরব হলেন ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা।

দীর্ঘদিনের সমস্যার সমাধানের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়।অবরোধের জেরে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। বিক্ষোভকারীদের দাবি, বাজারের পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি রাস্তা বড় করা হলে যানজট ও সাধারণ মানুষের দুর্ভোগ অনেকটাই কমবে।দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা।

Read Full News

আগরতলায় ফের পুলিশের বড়সড় সাফল্য। গোপন সূত্রে খবর পেয়ে শালবাগান এলাকায় অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেপ্তার করেছে এনসিসি থানার পুলিশ ও আসাম রাইফেলসের যৌথ বাহিনী।

ধৃত দুজনই বিহারের বাসিন্দা বলে জানা গেছে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি নাইন এমএম পিস্তল, তিনটি ম্যাগজিন ও আট রাউন্ড গুলি। অস্ত্রগুলি কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় সরবরাহের পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।পুলিশের প্রাথমিক অনুমান, ধৃতরা অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত থাকতে পারে। সোমবার তাদের আদালতে পেশ করে রিমান্ডের আবেদন করা হবে বলে…

Read Full News

পুলিশ সুপার ও জেলা শাসকের অফিসের পেছনেই মহিলাকে মারধরের অভিযোগ, চাঞ্চল্য বিশ্রামগঞ্জে

খোদ পুলিশ সুপার ও জেলা শাসকের কার্যালয়ের পেছনে এক মহিলার উপর হামলার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্রামগঞ্জ থানা এলাকায়। ঘটনায় সহিদ মিয়া ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে।অভিযোগ, কোনও একটি বিষয়কে কেন্দ্র করে ওই মহিলার সঙ্গে অভিযুক্তদের কথা কাটাকাটি হয়। এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ওই মহিলার উপর আক্রমণ করা হয় বলে অভিযোগ। ঘটনায়…

Read Full News