Headlines

News Barta Tripura

অরুন্ধতীনগরে ‘মন কি বাত’, উপস্থিত মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১৩৯তম ‘মন কি বাত’ অনুষ্ঠান ঘিরে অরুন্ধতীনগরের ৩৯ নম্বর ওয়ার্ডের কমিউনিটি হলে বিশেষ আয়োজন করা হয়। ৪০ নম্বর বুথের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার পাশাপাশি দেশ ও সমাজের উন্নয়নে জনসাধারণের অংশগ্রহণ এবং নাগরিক দায়িত্বের গুরুত্ব তুলে ধরা হয়।

Read Full News

মন কি বাত’ ঘিরে যুব আইনজীবীদের ভূমিকা নিয়ে আলোচনা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১৩৯তম ‘মন কি বাত’ অনুষ্ঠানকে কেন্দ্র করে যুবসমাজের অংশগ্রহণ, আইন সম্পর্কে সচেতনতা এবং সাংবিধানিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরা হয়। সমাজ ও দেশ গঠনে যুব আইনজীবীদের দায়িত্ব, নিষ্ঠা ও সক্রিয় ভূমিকা নিয়েও আলোচনা হয়। দেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণ প্রজন্মকে সচেতন ও দায়বদ্ধ নাগরিক হিসেবে গড়ে তোলার বার্তাও উঠে আসে অনুষ্ঠানে।

Read Full News

অসহায় বৃদ্ধ দম্পতির মুখে দু’বেলা খাবার ও চিকিৎসার চিন্তা, মুখ্যমন্ত্রীর কাছে ভাতার আবেদন

জম্পুইজলা ব্লকের দুর্গম গুলিরাই বাড়ি ভিলেজের মুসলিম পাড়ায় চরম অসহায়তার মধ্যে দিন কাটছে ৮০ বছরের মানিক মিয়া ও তাঁর স্ত্রী হেলেনা খাতুনের। হৃদরোগে আক্রান্ত হয়ে গত এক বছর ধরে সম্পূর্ণ প্যারালাইজড অবস্থায় বিছানায় শয্যাশায়ী মানিক মিয়া। হাত-পা অচল স্বামীকে স্নান করানো থেকে শুরু করে ঘরের বাইরে নিয়ে যাওয়া—সব কাজ একাই সামলাচ্ছেন বৃদ্ধা স্ত্রী।দম্পতির কোনও ছেলে…

Read Full News

শব্দদূষণ রুখতে আগরতলায় অভিযান, উদ্ধার ৫০ কেজি শব্দবাজি

আগরতলা: উৎসবের আনন্দ যেন শব্দদূষণের কারণে সাধারণ মানুষের দুর্ভোগের কারণ না হয়ে ওঠে, সেই লক্ষ্যেই লক্ষ্মীপুজোর আগে তৎপর হল সদর মহকুমা প্রশাসন ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। যৌথ অভিযানে শহরের বিভিন্ন বাজার থেকে প্রায় ৫০ কেজি শব্দবাজি উদ্ধার করা হয়েছে।সদর মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক দীপরাজ দেবের নেতৃত্বে পুলিশ ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিকরা এই অভিযান চালান।…

Read Full News

শারদোৎসবে স্বস্তি, রেশন গ্রাহকদের বিনামূল্যে চিনি-সুজি-ময়দা

আগরতলা: শারদোৎসবের আনন্দে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে রেশন কার্ডধারীদের বিনামূল্যে চিনি, সুজি ও ময়দা বিতরণের উদ্যোগ নিল রাজ্যের খাদ্য দপ্তর। উৎসবের মরশুমে পরিবারের খরচের চাপ কিছুটা কমাতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে।আগরতলার প্রগতি স্কুলের বিপরীতে অবস্থিত ন্যায্যমূল্যের দোকান নম্বর ৬১-এ আয়োজিত কর্মসূচিতে রেশন কার্ডধারীদের হাতে বিনামূল্যে এই খাদ্যসামগ্রী তুলে দেন রাজ্যের…

Read Full News

দুর্গামণ্ডপের পাশে পড়ে সদ্যোজাত, পেঁচারথলে উদ্ধার শিশুপুত্র

পেঁচারথল: রাতের অন্ধকারে দুর্গামণ্ডপ সংলগ্ন রাস্তার ধারে সদ্যোজাত শিশুপুত্রকে ফেলে রেখে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পেঁচারথল বাজার এলাকায়। কে বা কারা শিশুটিকে সেখানে রেখে গিয়েছে, তা এখনও জানা যায়নি।স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তার ধারে শিশুটিকে পড়ে থাকতে দেখে পথচলতি মানুষ পুলিশ ও স্বাস্থ্যকর্মীদের খবর দেন। খবর পেয়ে ঊনকোটি জেলা চাইল্ড প্রোটেকশন ইউনিট, পেঁচারথল থানার পুলিশ…

Read Full News

ফসল নষ্টের অভিযোগে দিশেহারা কৃষক, দ্বারস্থ পুলিশের

সাব্রুম: নিজের চাষের জমির ফসলের উপরই পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ উঠেছে। দক্ষিণ ত্রিপুরার পোয়াংবাড়ি আরডি ব্লকের সমরেন্দ্রগঞ্জ এলাকার এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।অভিযোগকারী মরণ পাল কর্মসূত্রে পরিবার নিয়ে উদয়পুরে থাকেন। তাঁর অভিযোগ, এই সুযোগে তাঁর ছোট ভাই অরুণ পাল, মনসা পাল এবং তাঁদের মেয়ে পাপিয়া পাল জমিতে ঘাস মারার ওষুধ প্রয়োগ করে ফসল…

Read Full News

মোহরছড়া বাজারে অবৈধ বিলিতি মদের কারবারে পুলিশের হানা, গ্রেপ্তার দোকান মালিক

অবৈধ মদের কারবারের বিরুদ্ধে ফের সক্রিয় কল্যাণপুর থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার দুপুরে মোহরছড়া বাজারের একটি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় দোকানের মালিককে গ্রেপ্তার করা হয়েছে।জানা গেছে, শুক্রবার দুপুর প্রায় ১টা নাগাদ অবৈধভাবে বিলিতি মজুত রাখার খবর পায় কল্যাণপুর থানার পুলিশ। এরপর দুপুর ১টা ৩০…

Read Full News

প্রতিমা বিসর্জন ঘিরে প্রস্তুতি, পুলিশ আধিকারিকদের গুরুত্বপূর্ণ বৈঠক

মা দুর্গার বিদায়বেলায় প্রতিমা বিসর্জন যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সেই লক্ষ্যেই পুলিশ আধিকারিকদের নিয়ে অনুষ্ঠিত হলো গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন আইজিপি মানচক ইপ্পারসহ পুলিশের অন্যান্য আধিকারিকরা।প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা রক্ষা এবং পুলিশের প্রস্তুতি নিয়ে বৈঠকে আলোচনা হয় বলে জানা গেছে। উৎসবের শেষ পর্বে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ…

Read Full News

আমতলিতে নতুন কমিউনিটি হল, উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

এলাকার মানুষের সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সুবিধার্থে আগরতলার বৈষ্ণব টিলার আমতলিতে নবনির্মিত ড. শ্যামাপ্রসাদ মুখার্জি কমিউনিটি হলের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। আগরতলা পুর নিগমের ৪৯ নম্বর ওয়ার্ডে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বিধায়ক মীনা রানি সরকার এবং ওয়ার্ডের কর্পোরেটর হরিসাধন দেবনাথ।নতুন এই কমিউনিটি হল…

Read Full News