Headlines

চাকরি কেলেঙ্কারি নিয়ে সরব বিজেপি, শপথ বয়কটের ঘোষণা

রবিবার আগরতলার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে তীব্র রাজনৈতিক বার্তা। উপস্থিত ছিলেন সহ-সভাপতি বিমল কান্তি চাকমা, সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা ও ভূমিকানন্দ রিয়াং।সাংবাদিক সম্মেলনে রেবতী ত্রিপুরা অভিযোগ করেন, টিটিএডিসিতে ১২০ জনের “অবৈধ নিয়োগ” হয়েছে সমস্ত নিয়মকানুন উপেক্ষা করে। বিজ্ঞপ্তি ছাড়াই, অর্থ দফতরের অনুমতি ছাড়াই নিয়োগ—একে তিনি সরাসরি দুর্নীতি ও স্বজনপোষণ বলে দাবি করেন।এই ইস্যুতে বিজেপির প্রতিনিধি দল আজ রাজ্যপালের দ্বারস্থ হয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছে। একইসঙ্গে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ তুলে বিজেপির নির্বাচিত চার এমডিসি আগামীকালের টিটিএডিসি শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট করার ঘোষণা দিয়েছেন।বেকার যুবকদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে বিজেপি স্বচ্ছ তদন্ত ও দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *