বামুটিয়া কালীবাজার এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। একটি ইলেকট্রিক অটো পেছন থেকে ধাক্কা মেরে স্কুটিকে সরাসরি ড্রেনে ফেলে দেয়। ঘটনায় গুরুতর আহত হন স্কুটি চালক তাপস দাস, পাশাপাশি আহত হন অটো চালক আকাশ দাসও।দুর্ঘটনার তীব্র শব্দে ছুটে আসেন স্থানীয়রা, দ্রুত উদ্ধার করে দু’জনকেই হাসপাতালে পাঠানো হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, অটোটি দ্রুতগতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে এই ধাক্কা মারে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বামুটিয়া পুলিশ ফাঁড়ির দল। সেকেন্ড অফিসার নির্পেন জমাতিয়া জানান, পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।এলাকায় আতঙ্কের পরিবেশ, স্থানীয়দের দাবি—এই রাস্তায় বাড়তি নজরদারি ও ট্রাফিক নিয়ন্ত্রণ জরুরি।
কালীবাজারেএক ধাক্কায় ড্রেনে স্কুটি
