Headlines

ADC ফলাফলের পর রাজনৈতিক তৎপরতা তুঙ্গে, পরিস্থিতি খতিয়ে দেখছে বিজেপি নেতৃত্ব

ADC নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি মূল্যায়নে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হল বিজেপি প্রদেশ কার্যালয় কুশাভাউ ভবনে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহার উপস্থিতিতে আয়োজিত এই বৈঠকে সাম্প্রতিক নানা ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে ভিলেজ কমিটি (ভিসি) দখল এবং তিপ্রা মথার পক্ষ থেকে জনপ্রিয় পর্যটন কেন্দ্র ছবিমুড়া সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার ঘটনাকে গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়।বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ রাজিব ভট্টাচার্য, মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, মন্ত্রী সান্তনা চাকমা সহ অন্যান্য শীর্ষ নেতৃত্ব। বৈঠক শেষে নেতারা জানান, এডিসি নির্বাচনের ফলাফল পরবর্তী পরিস্থিতি ও বিভিন্ন এলাকায় উদ্ভূত ঘটনাবলির ওপর নজর রাখা হচ্ছে এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।রাজনৈতিক মহলে এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আগামী দিনে রাজ্যের পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন নজর সকলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *