রেলপথে গাঁজা পাচারের বড়সড় ছক ভেস্তে দিল পানিসাগর থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে পানিসাগর রেলস্টেশন থেকে প্রায় ১৯ কেজি শুকনো গাঁজা সহ এক ব্যক্তিকে আটক করা হয়। ধৃতের নাম স্বপন নাথ বলে জানা গেছে।পুলিশ সূত্রে খবর, আগরতলা থেকে আগত ট্রেন থেকে নামার পর সন্দেহের ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার বহন করা ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বিপুল পরিমাণ নিষিদ্ধ গাঁজা। ঘটনাস্থলেই স্থানীয় মানুষের উপস্থিতিতে ব্যাগ খুলে মাদকদ্রব্য উদ্ধার করা হয়।অভিযানের সময় উপস্থিত ছিলেন পানিসাগরের ডেপুটি কালেক্টর ম্যাজিস্ট্রেট সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ৯ লক্ষ টাকা বলে দাবি পুলিশের।প্রাথমিক তদন্তে জানা গেছে, ধৃত ব্যক্তি সিধাই মোহনপুর এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে রেলপথে পাচারের পরিকল্পনা করেছিল। এনডিপিএস আইনে মামলা রুজু করে পুরো চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
পানিসাগরে ১৯ কেজি গাঁজা সহ পুলিশের জালে নেশা কারবারি
