আনন্দনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ডুকলি (পশ্চিম ত্রিপুরা)-এর এনএসএস ইউনিটের উদ্যোগে আজ, ২৪ এপ্রিল ২০২৬ থেকে বার্ষিক বিশেষ ক্যাম্পিং কর্মসূচির সূচনা হলো। উদ্বোধন করেন ডুকলি পঞ্চায়েত সমিতির মাননীয় চেয়ারম্যান শ্রী ভূলন সাহা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম আনন্দনগর গাঁও পঞ্চায়েতের প্রধান শ্রীমতী সুমিত্রা দেবনাথ, আনন্দনগর গাঁও পঞ্চায়েতের প্রধান শ্রীমতী সাম্পা দাস বর্মন, স্কুল ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান শ্রী মলয় লোধ এবং ভাইস-চেয়ারম্যান শ্রী আনন্দ শংকর গোস্বামী।গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন আনন্দনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ পূর্ণিমা দেবনাথ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শ্রী দেবব্রত দেব। এনএসএস প্রোগ্রাম অফিসার শ্রী সমীর দেবনাথ সকল অতিথিকে আন্তরিকভাবে স্বাগত জানান।স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং এনএসএস স্বেচ্ছাসেবকদের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।কর্মসূচির দ্বিতীয় পর্বে এনএসএস ইউনিটের উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে মোট ২২ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়, যা মানবসেবার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়েছে।
মানবসেবার অঙ্গীকারে এনএসএস—শিক্ষার পাশাপাশি সমাজের পাশে এক দৃঢ় পদক্ষেপ
