বড় সাফল্য পেল Border Security Force-এর ৮১ ব্যাটালিয়ন ও সোনামুড়া থানার পুলিশ। গভীর রাতে শ্রীমন্তপুর বিওপি সংলগ্ন ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে উদ্ধার করা হয় প্রায় ১০,০০০ ইয়াবা ট্যাবলেট। ৫০টি নীল রঙের প্যাকেটে লুকিয়ে রাখা ছিল এই মাদকদ্রব্য, প্রতিটি প্যাকেটে ছিল ২০০টি করে ইয়াবা।প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, এই বিপুল পরিমাণ ইয়াবা বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় নিয়ে আসা হয়েছিল। কিন্তু বিএসএফ-এর কঠোর নজরদারি এবং পুলিশের তৎপরতায় পাচারকারীদের পরিকল্পনা ভেস্তে যায়।সোনামুড়া থানার ওসি তাপস দাস জানান, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ লক্ষ টাকা। যদিও এখনও পর্যন্ত কাউকে আটক করা যায়নি, তবে এই চক্রের সঙ্গে কারা জড়িত তা জানতে তদন্ত জোরদার করা হয়েছে।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সীমান্তে মাদক পাচারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
Border tight, smuggling fight—মাদকচক্রে big hit
