কাঞ্চনমালা করিডর: আবারও গাঁজা পাচারের বড় ফাঁস

আমতলী থানার পুলিশের বড়সড় সাফল্য—গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাঞ্চনমালা এলাকায় আটক করা হল একটি বিলাসবহুল মারুতি গাড়ি। তল্লাশিতে উদ্ধার হয় প্রায় ২২ কেজি শুকনো গাঁজা, বাজারমূল্য আনুমানিক ১ লক্ষ ৩০ হাজার টাকা। ঘটনায় গ্রেফতার গাড়ির মালিক বিপ্লব চক্রবর্তী ওরফে রোকি।রবিবার সন্ধ্যায় লক্ষীছড়া রামকৃষ্ণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে এই অভিযান পরিচালনা করে আমতলী থানার পুলিশ, সঙ্গে ছিল TSR বাহিনী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ওসি পরিতোষ দাস সহ ফরেনসিক টিম ও তহশিলদার।পুলিশ জানিয়েছে, NDPS আইনে মামলা রুজু করে ধৃতকে আদালতে তোলা হবে এবং রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে বড় পাচারচক্রের হদিস মিলতে পারে। কাঞ্চনমালা এলাকা আবারও পাচারকারীদের রুট হিসেবে উঠে আসায় বাড়ছে উদ্বেগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *