একটি মৃত্যু, ভেঙে পড়া একটি পরিবার—অসহায়তার করুণ চিত্র কাঞ্চনমালায়

সদর মহকুমার অন্তর্গত কাঞ্চনমালার ৩ নং ওয়ার্ডের বাসিন্দা পরেশ বিশ্বাসের আকস্মিক মৃত্যু যেন অন্ধকার নামিয়ে এনেছে একটি নিরীহ পরিবারের জীবনে। প্রায় এক বছর আগে দুরারোগ্য ব্যাধিতে প্রাণ হারান তিনি। তারপর থেকেই চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে তার পরিবারে থাকা বৃদ্ধা মা, অসুস্থ স্ত্রী মনিকা বিশ্বাস এবং দুই কন্যার।পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হারিয়ে যাওয়ায় আজ তারা কার্যত রোজগারহীন। মনিকা বিশ্বাস নিজেও অসুস্থ থাকা সত্ত্বেও অন্যের বাড়িতে কাজ করে কোনোমতে দুমুঠো খাবারের ব্যবস্থা করছেন। কিন্তু সেই সামান্য আয়ে সংসার চালানো তো দূরের কথা, সন্তানদের পড়াশোনাও প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম।অন্যদিকে বৃদ্ধা মা বার্ধক্যের ভারে ন্যুব্জ, কাজ করার মতো শারীরিক সামর্থ্য নেই তার। ফলে পরিবারটি আজ মানবিক সহায়তার আশায় দিন গুনছে।এই ঘটনায় এলাকায় সহমর্মিতার সুর শোনা গেলেও এখনো পর্যন্ত মেলেনি পর্যাপ্ত সহায়তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *