“ন্যায়ের দাবিতে রাস্তায় জনতা, পুলিশের আশ্বাসে সাময়িক স্বস্তি

গত ১৫ মার্চ উদয়পুরের খিলপাড়া এলাকার অটোচালক সুখেন লোধের রহস্যজনক মৃত্যুকে ঘিরে সোমবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাস্তায় নেমে খিলপাড়া সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘ সময় ধরে চলতে থাকা এই অবরোধে যান চলাচল পুরোপুরি ব্যাহত হয় এবং এলাকায় উত্তেজনার পারদ চড়তে থাকে।ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রাধাকিশোরপুর থানার পুলিশ এবং মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায়। অবরোধকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন তারা। পুলিশ জানায়, ইতিমধ্যেই চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত থাকলে কাউকেই ছাড়া হবে না।পুলিশের এই আশ্বাসের পর ধীরে ধীরে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। যদিও এলাকাবাসীর একটাই দাবি—দোষীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *