Headlines

১৩৮ কেজি গাঁজা উদ্ধার মামলায় অবশেষে জালে পলাতক অভিযুক্ত—যাত্রাপুর পুলিশের বড় সাফল্য!

দীর্ঘদিন পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক থাকার পর অবশেষে এনডিপিএস মামলার অভিযুক্ত হুমায়ন হোসেনকে গ্রেপ্তার করল যাত্রাপুর থানার পুলিশ। গত ১৯ ফেব্রুয়ারি ২০২৬-এ বড়খলা এলাকায় অভিযান চালিয়ে TR01D 3432 নম্বরের একটি গাড়ি আটক করে পুলিশ, সেখান থেকে উদ্ধার হয় প্রায় ১৩৮ কেজি গাঁজা। অভিযানে নেতৃত্ব দেন সাব-ইন্সপেক্টর অমর কিশোর দেববর্মা। তবে সেই সময়ই চতুরতার সঙ্গে পালিয়ে যায় হুমায়ন।এরপর থেকেই তাকে ধরতে তৎপর ছিল পুলিশ। একাধিক সূত্রে নজরদারি চালানোর পর অবশেষে গোপন খবরের ভিত্তিতে দক্ষিণ পাহাড়পুরে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। যাত্রাপুর থানার ওসি পার্থ নাথ ভৌমিক জানিয়েছেন, ধৃতকে আদালতে পেশ করা হবে এবং তদন্ত আরও জোরদার করা হচ্ছে।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ালেও পুলিশের এই সাফল্যে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। অপরাধ দমনে পুলিশের ধারাবাহিক পদক্ষেপে বাড়ছে আস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *