Headlines

হারানো ফোন ফিরে পেয়ে মুখে হাসি

সাধারণ মানুষের ভরসা ফের একবার জয় করল পশ্চিম থানার পুলিশ। হারিয়ে যাওয়া ৩৫টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল পুলিশ প্রশাসন। এই উদ্যোগে খুশির হাওয়া বইছে ফোন হারানো বহু পরিবারের মধ্যে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জি জানান, আধুনিক প্রযুক্তি ও পুলিশের তৎপরতায় সম্ভব হয়েছে এই সাফল্য। তিনি সাধারণ মানুষকে সচেতন থাকার পাশাপাশি কোনও মোবাইল হারালে দ্রুত থানায় অভিযোগ জানানোর আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *