Headlines

“সম্মানের সঙ্গে বাঁচতে চাই” — ৫ দফা দাবিতে সরব মনরেগা কর্মীরা

শান্তিরবাজার মহকুমার রূপাইছড়ি আরডি ব্লকে বুধবার উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়, যখন রূপাইছড়ি মনরেগা এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিডিও প্রীতম দেবনাথের নিকট ৫ দফা দাবি সংবলিত ডেপুটেশন প্রদান করা হয়। ২০০৭ সাল থেকে দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে কাজ করলেও আজও চাকরি স্থায়ীকরণ ও ন্যায্য বেতন থেকে বঞ্চিত বলে অভিযোগ কর্মীদের।সংগঠনের পক্ষ থেকে হিরন ত্রিপুরা ও গিরিশ চন্দ্র রিয়াং স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বর্তমান বেতন কাঠামোয় পরিবার চালানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। তাঁদের দাবি— সকল মনরেগা কর্মীকে স্থায়ী চাকরির আওতায় আনতে হবে, নতুন বেতন কাঠামো চালু করতে হবে, বার্ষিক ইনক্রিমেন্ট ৫ শতাংশ করতে হবে, অবসরের বয়স ৬৫ বছর নির্ধারণ করতে হবে এবং সরকারি কর্মচারীদের মতো ডিএ সুবিধা দিতে হবে।“সমান কাজে সমান বেতন” নীতির ভিত্তিতে সরকার যেন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে, সেই আবেদন জানান আন্দোলনকারীরা। বিডিও স্মারকলিপি গ্রহণ করে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *