একটু বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ছে কুশারঘাট এলাকার গুরুত্বপূর্ণ সড়ক। ফলে বাইখোড়া থেকে মুহুরীপুর যাতায়াতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ, যানচালক ও স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার জলনিকাশির কোনো সঠিক ব্যবস্থা না থাকায় প্রায়ই রাস্তায় জল জমে থাকে এবং বহু গাড়ি বিকল হয়ে যাচ্ছে।বারবার প্রশাসন ও স্থানীয় নেতৃত্বকে জানানো হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ। ক্ষোভে মঙ্গলবার সকাল থেকে বাইখোড়া-মুহুরীপুর সড়কে পথ অবরোধে বসেন যানচালক ও স্থানীয় বাসিন্দারা। অবরোধের জেরে এলাকায় যান চলাচল সম্পূর্ণ ব্যাহত হয়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয়ের ডি সি এম পবিত্র দাস। তবে স্থানীয়দের দাবি অনুযায়ী তাৎক্ষণিক সমাধান দিতে না পারায় ক্ষোভ আরও বাড়ে। বিক্ষোভকারীদের দাবি, দ্রুত পাইপ বসিয়ে জল নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে, নাহলে অস্থায়ীভাবে পাম্প মেশিন ব্যবহার করে জল সরাতে হবে।
সামান্য বৃষ্টি, অথচ ডুবে যায় রাস্তা — ক্ষোভে ফুঁসছে কুশারঘাট
