Headlines

রাস্তা নয়, যেন জলপথ! দুর্ভোগে গৌরনগরের মানুষ

ঊনকোটি জেলার গৌরনগর আরডি ব্লকের শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ড এলাকায় যুবরাজনগর থেকে শ্রীনাথপুর মাধ্যমিক বিদ্যালয়ে যাওয়ার প্রধান সড়কটি এখন সম্পূর্ণ জলের তলায়। সামান্য বৃষ্টিতেই রাস্তার বেহাল চিত্র সামনে আসায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। প্রতিদিন স্কুলে যেতে গিয়ে সমস্যায় পড়ছে ছাত্র-ছাত্রীরা, অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যেতে ভোগান্তির শিকার হচ্ছেন পরিবারের সদস্যরা। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় কাজে বের হওয়া মানুষদেরও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই রাস্তার সমস্যার কথা পঞ্চায়েত, পিডব্লিউডি দপ্তর, মহকুমা প্রশাসন ও জেলা প্রশাসনকে জানানো হলেও কোনও স্থায়ী সমাধান করা হয়নি। বর্ষা এলেই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। গ্রামবাসীদের দাবি, গত ২৫ বছরেও রাস্তার উন্নয়নে কার্যকর কোনও উদ্যোগ নেওয়া হয়নি। সরকার বদলালেও বদলায়নি এলাকার দুর্দশা।এলাকাবাসীরা অবিলম্বে রাস্তার সংস্কার, জলনিকাশি ব্যবস্থার উন্নতি এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *