মেলাঘরের ঠাকুরপাড়া এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে। মাত্র ৪ বছরের শিশু রিদ্দিমা বোসকে কেন্দ্র করে উঠে এসেছে স্বর্ণালংকার চুরির গুরুতর অভিযোগ, যেখানে অভিযুক্ত হিসেবে নাম উঠেছে স্কুলের এক শিক্ষকের।পরিবারের দাবি, নির্দিষ্ট নিয়ম থাকা সত্ত্বেও কিছুদিন সময় চাওয়া হয়েছিল। এর মধ্যেই গত ২৪ তারিখ স্কুল থেকে ফেরার পর শিশুটির গলার প্রায় ৯ আনা ওজনের সোনার চেইনটি নিখোঁজ হয়ে যায়। শিশুটির বক্তব্য অনুযায়ী, তার শিক্ষকই সেই চেইন খুলে নিয়েছেন।অভিযোগ জানাতে গেলে প্রথমে স্কুল কর্তৃপক্ষ বিষয়টি অস্বীকার করে। পরে মেলাঘর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শিশুটির বাবা রামু বোস। অভিযোগ, এরপর মামলা তুলে নিতে চাপ এবং বিনামূল্যে পড়ানোর প্রলোভনও দেওয়া হয়।ঘটনায় ক্ষুব্ধ পরিবার এখন ন্যায়বিচারের দাবিতে সরব। রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। এলাকাজুড়ে ঘটনার জেরে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
শিশুর গলা থেকে সোনার চেইন উধাও
