Headlines

দ্রুতগতির বলি

শুক্রবার সাত সকালে আবারও সড়ক দুর্ঘটনায় কেঁপে উঠল কুমারঘাট–কৈলাশহর মেইন রোডের আশ্রম পল্লী এলাকা। জানা গেছে, একটি ওয়াগনার গাড়ি কৈলাশহর থেকে কুমারঘাটের দিকে আসার সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে গাড়িটির সামনের অংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় কুমারঘাট থানার পুলিশ এবং শুরু করে তদন্ত। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার সময় গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে চলছিল, যার ফলেই এই বিপত্তি ঘটে।এই ঘটনায় কেউ গুরুতর আহত হয়েছেন কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে বারবার একই রাস্তায় দুর্ঘটনা ঘটায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ বাড়ছে। তারা দ্রুতগতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *