Headlines

এক ফোঁটা বৃষ্টিতেই ডুবছে এলাকা

মঙ্গলবার সকালের সামান্য বৃষ্টিতেই বামুটিয়া বিধানসভার পূর্ব গান্ধীগ্রাম পঞ্চায়েত এলাকায় ধরা পড়ল চরম দুর্ভোগের ছবি। জল নিষ্কাশনের অভাবে গোটা এলাকা কার্যত জলমগ্ন হয়ে পড়ে, নিত্যদিনের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে যায় সাধারণ মানুষের। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার একমাত্র ড্রেনেজ পথটি পঞ্চায়েত প্রধান জানকি বিশ্বাস মাটি ফেলে বন্ধ করে দিয়েছেন। জমিটি ব্যক্তিগত হলেও বিকল্প জল নিষ্কাশনের কোনও ব্যবস্থা না থাকায় ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী।পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলেও ঘটনাস্থলে দেখা মেলেনি প্রধানের, যা আরও ক্ষোভ বাড়িয়েছে। বামুটিয়া মণ্ডলের সদস্য রতন দেবও প্রশাসনের উদাসীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এলাকাবাসীর দাবি, অবিলম্বে প্রশাসন হস্তক্ষেপ করে স্থায়ী সমাধানের ব্যবস্থা করুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *