তেলিয়ামুড়ায় DYFI-এর ৫ম বিভাগীয় সম্মেলন, বেকারত্ব-নেশা ইস্যুতে সরব যুব সংগঠন
তেলিয়ামুড়ায় অনুষ্ঠিত হলো ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশন বা ডিওয়াইএফআই-এর পঞ্চম বিভাগীয় সম্মেলন। রবিবার সকালে সম্মেলনকে কেন্দ্র করে তেলিয়ামুড়া শহরের রাজপথে বের হয় একটি বিশাল মিছিল। হাতে পতাকা, মুখে বিভিন্ন স্লোগান—বেকারত্ব, নেশার প্রসার এবং জনস্বার্থের নানা ইস্যু তুলে ধরে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানান সংগঠনের কর্মী-সমর্থকরা।মিছিল শেষে চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে শুরু হয় মূল সম্মেলন। সম্মেলনের উদ্বোধন করেন…
