Headlines

“ন্যায়ের দাবিতে রাস্তায় জনতা, পুলিশের আশ্বাসে সাময়িক স্বস্তি

গত ১৫ মার্চ উদয়পুরের খিলপাড়া এলাকার অটোচালক সুখেন লোধের রহস্যজনক মৃত্যুকে ঘিরে সোমবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাস্তায় নেমে খিলপাড়া সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘ সময় ধরে চলতে থাকা এই অবরোধে যান চলাচল পুরোপুরি ব্যাহত হয় এবং এলাকায় উত্তেজনার পারদ চড়তে থাকে।ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রাধাকিশোরপুর…

Read More

কাঞ্চনমালা করিডর: আবারও গাঁজা পাচারের বড় ফাঁস

আমতলী থানার পুলিশের বড়সড় সাফল্য—গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাঞ্চনমালা এলাকায় আটক করা হল একটি বিলাসবহুল মারুতি গাড়ি। তল্লাশিতে উদ্ধার হয় প্রায় ২২ কেজি শুকনো গাঁজা, বাজারমূল্য আনুমানিক ১ লক্ষ ৩০ হাজার টাকা। ঘটনায় গ্রেফতার গাড়ির মালিক বিপ্লব চক্রবর্তী ওরফে রোকি।রবিবার সন্ধ্যায় লক্ষীছড়া রামকৃষ্ণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে এই অভিযান পরিচালনা করে আমতলী থানার…

Read More

একটি মৃত্যু, ভেঙে পড়া একটি পরিবার—অসহায়তার করুণ চিত্র কাঞ্চনমালায়

সদর মহকুমার অন্তর্গত কাঞ্চনমালার ৩ নং ওয়ার্ডের বাসিন্দা পরেশ বিশ্বাসের আকস্মিক মৃত্যু যেন অন্ধকার নামিয়ে এনেছে একটি নিরীহ পরিবারের জীবনে। প্রায় এক বছর আগে দুরারোগ্য ব্যাধিতে প্রাণ হারান তিনি। তারপর থেকেই চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে তার পরিবারে থাকা বৃদ্ধা মা, অসুস্থ স্ত্রী মনিকা বিশ্বাস এবং দুই কন্যার।পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হারিয়ে যাওয়ায় আজ তারা…

Read More

এবার পথ দুর্ঘটনায় মৃত্যু সাংবাদিক নন্দন চক্রবর্তীর

সাংবাদিক নন্দন চক্রবর্তীর মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সমগ্র সাংবাদিক মহলে। বুধবার ভোর প্রায় ৪টা ৪৫ মিনিট নাগাদ শান্তিরবাজার মহকুমার রাজাপুর এলাকায় জাতীয় সড়কের পাশে স্কুটি দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল বাহিনী এবং তাকে উদ্ধার করে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে…

Read More

গুজবে কান নয়, জ্বালানির পর্যাপ্ত মজুত! — আশ্বস্ত করলেন জেলাশাসক

পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. বিশাল কুমার, আইএএস আজ জেলার সব মহকুমা শাসক (SDM) এবং পেট্রোলিয়াম, অয়েল ও লুব্রিকেন্ট (POL) পণ্য ডিলারদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক করেন। বৈঠকে জেলার বিভিন্ন এলাকায় পেট্রোল, ডিজেলসহ অন্যান্য পেট্রোলিয়াম পণ্যের বর্তমান মজুত ও সরবরাহ ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।ডিলাররা জেলাশাসককে জানান, পশ্চিম ত্রিপুরা জেলায় পেট্রোল…

Read More

কৈলাসহরে গোপন ভিডিওর ফাঁদে Blackmail

ঊনকোটি জেলার কৈলাসহর মহিলা থানায় এক মহিলার অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ফটিকরয় থানাধীন ডেমডুং পাড়ার ৩৬ বছর বয়সী এক জনজাতি মহিলা লিখিত অভিযোগে জানান, কুমারঘাটের রাজকান্দি পাড়ার বাসিন্দা প্রদীপ দেববর্মা তাকে কৌশলে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে শারীরিকভাবে নিগ্রহ করে এবং তার অজান্তে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে। পরে সেই ভিডিও সামাজিক মাধ্যমে…

Read More

“নারীর শক্তি, সমাজের প্রেরণা”

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সোমবার (৯ মার্চ ২০২৬) আগরতলার উইমেন্স কলেজের এনএসএস ইউনিটের উদ্যোগে মাতঙ্গিনী-প্রীতিলতা সভাগৃহে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভানেত্রীর আসন অলংকৃত করেন কলেজের অধ্যক্ষা অধ্যাপিকা শর্বরী নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিচার্স কাউন্সিলের সেক্রেটারি অধ্যাপিকা ড. নিবেদিতা ধর।অনুষ্ঠানে নারী দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন অধ্যাপিকা ড….

Read More

কলেজে বসন্তের রঙিন ছোঁয়া

আগরতলা উইমেন্স কলেজের এনএসএস ইউনিটের উদ্যোগে আজ ৭ মার্চ ২০২৬ তারিখে কলেজ প্রাঙ্গণে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বসন্ত উৎসব উদযাপন করা হয়। অনুষ্ঠানে সভানেত্রীর আসন অলংকৃত করেন কলেজের অধ্যক্ষা অধ্যাপিকা শর্বরী নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিচার্স কাউন্সিলের সেক্রেটারি অধ্যাপিকা ড. নিবেদিতা ধর এবং সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. অরুন মুখার্জী।অনুষ্ঠানের সূচনা হয়…

Read More

মানবতার ডাকে স্বেচ্ছা রক্তদান

গোর্খাবস্তিতে ARDD দপ্তরের উদ্যোগে “দুর্যোগ প্রস্তুতি ও সচেতনতা কর্মসূচি”র অঙ্গ হিসেবে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সোমবার অনুষ্ঠিত এই শিবিরে উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন বহু স্বেচ্ছাসেবী রক্তদাতা। শিবিরের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল, দপ্তরের সচিব দীপা ডি নায়ার সহ দপ্তরের অন্যান্য আধিকারিক ও কর্মীরা।…

Read More

স্বাস্থ্য খাতে বড় পদক্ষেপ—GB হাসপাতালে ৩২০ আইসিইউ শয্যার লক্ষ্য, হাপানিয়ায় নতুন সুপার স্পেশালিটি হাসপাতাল

রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে বর্তমান সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ Manik Saha। বৃহস্পতিবার আগরতলার Govind Ballabh Pant Hospital-এ এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, জনগণকে উন্নত ও মানসম্মত স্বাস্থ্য পরিষেবা দেওয়ার লক্ষ্যেই একাধিক বড় উদ্যোগ নেওয়া হয়েছে।মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার আগরতলার Hapania এলাকায় আরও একটি সুপার স্পেশালিটি হাসপাতাল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে…

Read More