Headlines

NSS-এর উদ্যোগে ইতিহাসের গৌরব স্মরণ, ভবিষ্যতের পথে অগ্রসর

উইমেন্স কলেজ NSS ইউনিটের উদ্যোগে বুধবার ২১শে জানুয়ারি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হলো পূর্ণরাজ্য দিবস। অনুষ্ঠানে সভানেত্রীর আসন অলঙ্কৃত করেন কলেজের মাননীয়া অধ্যক্ষা শর্বরী নাথ মহোদয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিচার্স কাউন্সিলের সেক্রেটারি অধ্যাপিকা ড. নিবেদিতা ধর এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপিকা ড. রত্নাবলী রায় সেনগুপ্ত। একুশে জানুয়ারি দিনটির ঐতিহাসিক তাৎপর্য, প্রাসঙ্গিকতা ও রাজ্য গঠনে এর গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে বিশদ আলোচনা হয়। অনুষ্ঠানে কলেজের অধ্যাপক-অধ্যাপিকা, অশিক্ষক কর্মচারী ও এনএসএস স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *