Headlines

ADC ফলাফলের পর রাজনৈতিক তৎপরতা তুঙ্গে, পরিস্থিতি খতিয়ে দেখছে বিজেপি নেতৃত্ব

ADC নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি মূল্যায়নে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হল বিজেপি প্রদেশ কার্যালয় কুশাভাউ ভবনে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহার উপস্থিতিতে আয়োজিত এই বৈঠকে সাম্প্রতিক নানা ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে ভিলেজ কমিটি (ভিসি) দখল এবং তিপ্রা মথার পক্ষ থেকে জনপ্রিয় পর্যটন কেন্দ্র ছবিমুড়া সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার ঘটনাকে গুরুত্ব…

Read Full News

মানবসেবার অঙ্গীকারে এনএসএস—শিক্ষার পাশাপাশি সমাজের পাশে এক দৃঢ় পদক্ষেপ

আনন্দনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ডুকলি (পশ্চিম ত্রিপুরা)-এর এনএসএস ইউনিটের উদ্যোগে আজ, ২৪ এপ্রিল ২০২৬ থেকে বার্ষিক বিশেষ ক্যাম্পিং কর্মসূচির সূচনা হলো। উদ্বোধন করেন ডুকলি পঞ্চায়েত সমিতির মাননীয় চেয়ারম্যান শ্রী ভূলন সাহা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম আনন্দনগর গাঁও পঞ্চায়েতের প্রধান শ্রীমতী সুমিত্রা দেবনাথ, আনন্দনগর গাঁও পঞ্চায়েতের প্রধান শ্রীমতী সাম্পা দাস বর্মন, স্কুল ম্যানেজমেন্ট…

Read Full News

এক মুহূর্তে সুখী পরিবার থেকে রক্তাক্ত ট্র্যাজেডি

উদয়পুরে চাঞ্চল্যকর নৃশংসতা! চন্দ্রপুর বেলতলী এলাকায় সাত সকালে রক্তাক্ত দৃশ্যে স্তব্ধ গোটা এলাকা। অভিযোগ, বটতলী স্কুলের বিজ্ঞান শিক্ষক অজিত দাস নিজের স্ত্রী রুপা দাস ও ছেলে দিগন্ত দাসকে নির্মমভাবে খুন করেছেন। ভোরবেলায় হঠাৎ চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা, কিন্তু ততক্ষণে সব শেষ—এক নিমিষে নিঃশেষ হয়ে যায় একটি সুখী পরিবার।পরিবারের সদস্যদের দাবি, গত কয়েকদিন ধরে মানসিক…

Read Full News

আগরতলায় নববধূর ঝুলন্ত দেহ উদ্ধার

বিয়ের মাত্র এক মাসের মধ্যেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন গৃহবধূ মৌ দাস। ঘটনা মহেশখলা বাইপাসের দাসপাড়া এলাকায়। স্বামী কিশোর দাসের সঙ্গে ভাড়া বাড়িতে থাকতেন তিনি। প্রাথমিকভাবে জানা গেছে, স্বামী-স্ত্রীর মধ্যে কোনো বিবাদ ছিল না। হঠাৎ এই ঘটনায় হতবাক পরিবার ও এলাকাবাসী। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তে নেমেছে পুলিশ। গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Read Full News

টিন কেটে কোটি টাকার লুট

চুরাইবাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। মঙ্গলবার গভীর রাতে চুরাইবাড়ি থানাধীন গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডে রেল তেমাথা সংলগ্ন স্বামী বিবেকানন্দ রোডের “সম্রাট জুয়েলার্স” দোকানে দুষ্কৃতীদের হানা। দোকানের উপরের টিন কেটে ভিতরে ঢুকে সোনা, রুপা ও মূল্যবান পাথর মিলিয়ে প্রায় এক কোটি টাকার সামগ্রী লুট করে নিয়ে যায় দুষ্কৃতীরা।বুধবার সকালে দোকান খুলতে এসে ম্যানেজার…

Read Full News

“ন্যায়ের দাবিতে রাস্তায় জনতা, পুলিশের আশ্বাসে সাময়িক স্বস্তি

গত ১৫ মার্চ উদয়পুরের খিলপাড়া এলাকার অটোচালক সুখেন লোধের রহস্যজনক মৃত্যুকে ঘিরে সোমবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাস্তায় নেমে খিলপাড়া সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘ সময় ধরে চলতে থাকা এই অবরোধে যান চলাচল পুরোপুরি ব্যাহত হয় এবং এলাকায় উত্তেজনার পারদ চড়তে থাকে।ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রাধাকিশোরপুর…

Read Full News

কাঞ্চনমালা করিডর: আবারও গাঁজা পাচারের বড় ফাঁস

আমতলী থানার পুলিশের বড়সড় সাফল্য—গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাঞ্চনমালা এলাকায় আটক করা হল একটি বিলাসবহুল মারুতি গাড়ি। তল্লাশিতে উদ্ধার হয় প্রায় ২২ কেজি শুকনো গাঁজা, বাজারমূল্য আনুমানিক ১ লক্ষ ৩০ হাজার টাকা। ঘটনায় গ্রেফতার গাড়ির মালিক বিপ্লব চক্রবর্তী ওরফে রোকি।রবিবার সন্ধ্যায় লক্ষীছড়া রামকৃষ্ণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে এই অভিযান পরিচালনা করে আমতলী থানার…

Read Full News

একটি মৃত্যু, ভেঙে পড়া একটি পরিবার—অসহায়তার করুণ চিত্র কাঞ্চনমালায়

সদর মহকুমার অন্তর্গত কাঞ্চনমালার ৩ নং ওয়ার্ডের বাসিন্দা পরেশ বিশ্বাসের আকস্মিক মৃত্যু যেন অন্ধকার নামিয়ে এনেছে একটি নিরীহ পরিবারের জীবনে। প্রায় এক বছর আগে দুরারোগ্য ব্যাধিতে প্রাণ হারান তিনি। তারপর থেকেই চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে তার পরিবারে থাকা বৃদ্ধা মা, অসুস্থ স্ত্রী মনিকা বিশ্বাস এবং দুই কন্যার।পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হারিয়ে যাওয়ায় আজ তারা…

Read Full News

এবার পথ দুর্ঘটনায় মৃত্যু সাংবাদিক নন্দন চক্রবর্তীর

সাংবাদিক নন্দন চক্রবর্তীর মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সমগ্র সাংবাদিক মহলে। বুধবার ভোর প্রায় ৪টা ৪৫ মিনিট নাগাদ শান্তিরবাজার মহকুমার রাজাপুর এলাকায় জাতীয় সড়কের পাশে স্কুটি দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল বাহিনী এবং তাকে উদ্ধার করে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে…

Read Full News

গুজবে কান নয়, জ্বালানির পর্যাপ্ত মজুত! — আশ্বস্ত করলেন জেলাশাসক

পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. বিশাল কুমার, আইএএস আজ জেলার সব মহকুমা শাসক (SDM) এবং পেট্রোলিয়াম, অয়েল ও লুব্রিকেন্ট (POL) পণ্য ডিলারদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক করেন। বৈঠকে জেলার বিভিন্ন এলাকায় পেট্রোল, ডিজেলসহ অন্যান্য পেট্রোলিয়াম পণ্যের বর্তমান মজুত ও সরবরাহ ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।ডিলাররা জেলাশাসককে জানান, পশ্চিম ত্রিপুরা জেলায় পেট্রোল…

Read Full News