গান্ধী মূর্তির পাদদেশে প্রতিবাদের কণ্ঠ—সোনম ওয়াংচুকের অনশনের প্রতি সংহতি, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি
আগরতলা, ১৬ জুলাই: হাতে প্ল্যাকার্ড, মুখে স্লোগান আর ন্যায্য দাবির আহ্বান। বৃহস্পতিবার আগরতলার সার্কিট হাউস সংলগ্ন গান্ধী মূর্তির সামনে ছাত্রদের বিভিন্ন দাবির সমর্থনে এবং দিল্লিতে অনশনরত পরিবেশবিদ সোনম ওয়াংচুকের প্রতি সংহতি জানিয়ে একটি প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।কর্মসূচিতে অংশগ্রহণকারীরা দাবি করেন, ছাত্রসমাজের বিভিন্ন সমস্যা ও দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। একই সঙ্গে তারা কেন্দ্রীয়…
