Headlines

জাতীয় পতাকা হাতে আগরতলায় ইন্ডিয়া ব্লকের বিক্ষোভ, জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি

আগরতলা: জাতীয় পতাকা হাতে রাস্তায় নামলেন হাজার হাজার মানুষ। ইন্ডিয়া ব্লকের উদ্যোগে শুক্রবার আগরতলায় আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি জানালেন আন্দোলনকারীরা।‘ভোট চোর’ স্লোগান তুলে মিছিল থেকে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সরব হন তাঁরা। আন্দোলনকারীদের অভিযোগ, দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ও ভোটাধিকার রক্ষার স্বার্থেই এই প্রতিবাদ কর্মসূচি। জাতীয় পতাকা হাতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিছিলটি এক বৃহৎ প্রতিবাদ কর্মসূচির রূপ নেয়।ইন্ডিয়া ব্লকের নেতাকর্মীদের বক্তব্য, নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে তাঁদের এই আন্দোলন। জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি জানিয়ে আগামী দিনেও গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা দেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *