এক পশলা বৃষ্টিতেই জলমগ্ন রাস্তা, নাকাল হাজারো মানুষ! সোনামুড়া নগর পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডের ধলিয়াই থেকে ঠাকুরমুড়া যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কটি সামান্য বৃষ্টিতেই পরিণত হচ্ছে জলাশয়ে। জল নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় রাস্তাজুড়ে হাঁটুসমান জল জমে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন পথচারী, যানবাহন চালক এবং স্থানীয় বাসিন্দারা।সবচেয়ে উদ্বেগের বিষয়, এই রাস্তার পাশেই রয়েছে অক্সফোর্ড লিটেল বার্ডস একাডেমি। ফলে প্রতিদিন স্কুলে যাতায়াতকারী ছাত্র-ছাত্রীদের পড়তে হচ্ছে চরম সমস্যায়। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে সমস্যা চললেও এখনও পর্যন্ত স্থায়ী সমাধানের কোনও উদ্যোগ নেওয়া হয়নি।এলাকাবাসীর দাবি, প্রতিদিন হাজার হাজার মানুষ এই রাস্তা ব্যবহার করেন। রাস্তার বেহাল দশার কারণে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। বহুবার জনপ্রতিনিধি ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও মেলেনি কার্যকর পদক্ষেপ।এখন প্রশ্ন একটাই—আর কতদিন এই দুর্ভোগ সহ্য করতে হবে সাধারণ মানুষকে? দ্রুত রাস্তা সংস্কার ও স্থায়ী জল নিষ্কাশন ব্যবস্থার দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা।
সামান্য বৃষ্টিতেই জলমগ্ন সড়ক
