Headlines

কার্যত মৃত্যুফাঁদে পরিণত ৮ নং জাতীয় সড়ক

ত্রিপুরার লাইফলাইন হিসেবে পরিচিত আসাম-আগরতলা ৮ নং জাতীয় সড়কের নবীনছড়া, কাচারিচড়া ও সিদংচড়া এলাকায় রাস্তার বেহাল দশা এখন চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। জাতীয় সড়কের একাধিক অংশে তৈরি হয়েছে বিশাল গর্ত, কোথাও আবার রাস্তার অংশ ধসে পড়েছে। বর্ষার জলে সেই গর্তগুলো ছোটখাটো পুকুরে পরিণত হওয়ায় প্রতিদিন দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজার হাজার যানবাহন।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই রাস্তার এই দুরবস্থা চললেও সংস্কারের কোনও কার্যকর উদ্যোগ দেখা যায়নি। প্রতিদিন স্কুল পড়ুয়া, রোগী নিয়ে অ্যাম্বুলেন্স, নিত্যযাত্রী ও পণ্যবাহী গাড়িগুলিকে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। ইতিমধ্যেই একাধিক দুর্ঘটনার ঘটনাও সামনে এসেছে।স্থানীয়দের বক্তব্য, গর্ত এড়াতে গিয়ে উল্টোদিকের গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের আশঙ্কা বাড়ছে। পাশাপাশি গাড়ির ক্ষতি ও অতিরিক্ত জ্বালানি খরচও বাড়ছে।এই বিষয়ে সংশ্লিষ্ট পূর্ত দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, বর্ষার কারণে কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। তবে বর্ষা শেষ হলেই দ্রুত সংস্কারের কাজ শুরু করা হবে বলে আশ্বাস দিয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *