সিপাহীজলা জেলার মেলাঘর থানার অন্তর্গত তকসাপাড়া মনিরাম এলাকায় নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মেলাঘর থানার পুলিশ, এসটিএফ (STF) এবং টিএসআর (TSR) বাহিনীর যৌথ অভিযানে উদ্ধার হল ড্রাম ভর্তি প্রায় ১৪৮ কেজি শুকনো গাঁজা। ঘটনায় আটক করা হয়েছে বসিরাই দেববর্মা নামে এক যুবককে।ত্রিপুরা পুলিশের গোয়েন্দা শাখার কাছে আগে থেকেই খবর ছিল ওই এলাকায় বিপুল পরিমাণ মাদক মজুত রয়েছে। সেই তথ্যের ভিত্তিতে আজ যৌথ বাহিনী অতর্কিতে বসিরাই দেববর্মার বাড়িতে অভিযান চালায়। তল্লাশির সময় বাড়ির ভেতরে রাখা একাধিক ড্রাম থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা।পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ লক্ষ টাকা। অভিযুক্তকে আটক করে মেলাঘর থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।মেলাঘর থানার ইন্সপেক্টর সুবীর সাহা জানিয়েছেন, “নেশা মুক্ত ত্রিপুরা গড়তে পুলিশের এই ধরনের কঠোর অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে।”
ড্রামের ভেতর লুকানো ছিল নেশার সাম্রাজ্য
