Headlines

গভীর রাতে দুঃসাহসিক অভিযান—দুর্গম জঙ্গল পেরিয়ে ৩৬ কেজি গাঁজা উদ্ধার, ধৃত এক

গোপন খবরের ভিত্তিতে যাত্রাপুর থানার পুলিশ এক ঝুঁকিপূর্ণ ও দুর্গম এলাকায় অভিযান চালিয়ে তিন বস্তা শুকনো গাঁজা সহ এক ব্যক্তিকে আটক করেছে। রবিবার সকালে ওসি পার্থ নাথ ভৌমিক জানান, শনিবার সন্ধ্যায় খবর আসে কলাছড়া গ্রামের পূর্বাংশে নির্মল ত্রিপুরার বাড়িতে বিপুল পরিমাণ গাঁজা মজুদ রয়েছে।খবর পাওয়ার পর ওসি নিজে, সাব-ইন্সপেক্টর প্রসেনজিৎ দেবনাথ, অমরকিশোর দেববর্মা, এএসআই কাফুরাই দেববর্মা সহ পুলিশ দল রাত বারোটার পর অভিযান চালাতে রওনা হয়। দুর্গম পথের কারণে এক কিলোমিটার দূরে গাড়ি রেখে হেঁটে যেতে হয়। অভিযুক্তকে ঘুমন্ত অবস্থায় তুলে বাড়িতে তল্লাশি চালিয়ে ৩৬ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং রাত একটার দিকে তাকে থানায় আনা হয়।পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করে তাকে আদালতে পেশ করা হবে। উল্লেখ্য, ঘটনাস্থলটি যাত্রাপুর থানা থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে, সম্পূর্ণ উপজাতি অধ্যুষিত এবং অত্যন্ত দুর্গম এলাকা—যেখানে দিনের বেলাতেও যাতায়াত ঝুঁকিপূর্ণ বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *