উদয়পুরে চাঞ্চল্যকর নৃশংসতা! চন্দ্রপুর বেলতলী এলাকায় সাত সকালে রক্তাক্ত দৃশ্যে স্তব্ধ গোটা এলাকা। অভিযোগ, বটতলী স্কুলের বিজ্ঞান শিক্ষক অজিত দাস নিজের স্ত্রী রুপা দাস ও ছেলে দিগন্ত দাসকে নির্মমভাবে খুন করেছেন। ভোরবেলায় হঠাৎ চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা, কিন্তু ততক্ষণে সব শেষ—এক নিমিষে নিঃশেষ হয়ে যায় একটি সুখী পরিবার।
পরিবারের সদস্যদের দাবি, গত কয়েকদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন অভিযুক্ত শিক্ষক। এই মর্মান্তিক ঘটনার পর তিনি নিজেও বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। গুরুতর অবস্থায় তাকে গোমতী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে, চিকিৎসা চলছে—অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাধা কিশোরপুর থানার পুলিশ ও উচ্চপদস্থ আধিকারিকরা। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত—কী কারণে এমন ভয়াবহ পরিণতি, তা খতিয়ে দেখছে পুলিশ।
উদয়পুর জুড়ে এখন শোক, আতঙ্ক ও অবিশ্বাসের ছায়া
এক মুহূর্তে সুখী পরিবার থেকে রক্তাক্ত ট্র্যাজেডি
