কৈলাসহরে গোপন ভিডিওর ফাঁদে Blackmail

ঊনকোটি জেলার কৈলাসহর মহিলা থানায় এক মহিলার অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ফটিকরয় থানাধীন ডেমডুং পাড়ার ৩৬ বছর বয়সী এক জনজাতি মহিলা লিখিত অভিযোগে জানান, কুমারঘাটের রাজকান্দি পাড়ার বাসিন্দা প্রদীপ দেববর্মা তাকে কৌশলে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে শারীরিকভাবে নিগ্রহ করে এবং তার অজান্তে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে। পরে সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে দীর্ঘদিন ধরে তাকে ব্ল্যাকমেইল ও মানসিকভাবে হয়রানি করা হচ্ছিল বলে অভিযোগ।ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, গত ৮ মার্চ অভিযুক্ত ব্যক্তি তার এক সহযোগীকে সঙ্গে নিয়ে মহিলার বাড়িতে প্রবেশ করে। সেখানে জোর করে তাকে পানীয় খাইয়ে অচেতন করে আরও কিছু ভিডিও ধারণ করা হয় এবং তার মোবাইল ফোনও নিয়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।ঘটনার পর ভুক্তভোগী মহিলা কৈলাসহর মহিলা থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *