আগরতলা উইমেন্স কলেজের এনএসএস ইউনিটের উদ্যোগে আজ ৭ মার্চ ২০২৬ তারিখে কলেজ প্রাঙ্গণে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বসন্ত উৎসব উদযাপন করা হয়। অনুষ্ঠানে সভানেত্রীর আসন অলংকৃত করেন কলেজের অধ্যক্ষা অধ্যাপিকা শর্বরী নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিচার্স কাউন্সিলের সেক্রেটারি অধ্যাপিকা ড. নিবেদিতা ধর এবং সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. অরুন মুখার্জী।অনুষ্ঠানের সূচনা হয় এনএসএস স্বেচ্ছাসেবী নিকিতা দেবনাথের কণ্ঠে “আজি মনে মনে লাগে হোলি” গানটির পরিবেশনার মাধ্যমে। এরপর বসন্ত উৎসবের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন অধ্যাপিকা ড. রত্নাবলী রায় সেনগুপ্ত। তিনি বসন্তের রঙ, সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্ব তুলে ধরেন।অনুষ্ঠানে উপস্থিত ছাত্রীরা ও শিক্ষক-শিক্ষিকারা একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। টিচার্স কাউন্সিলের সেক্রেটারি বসন্ত উৎসব পালনের সামাজিক ও সাংস্কৃতিক গুরুত্ব ব্যাখ্যা করেন।অধ্যক্ষা শর্বরী নাথ তাঁর বক্তব্যে বলেন, বসন্ত উৎসব মানুষের জীবনে আনন্দ, সম্প্রীতি ও নতুন আশার বার্তা নিয়ে আসে। কলেজের অধ্যাপক-অধ্যাপিকাদের সক্রিয় উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। সমগ্র অনুষ্ঠানের সুষ্ঠু পরিচালনার দায়িত্বে ছিলেন এনএসএস প্রোগ্রাম অফিসার রমা ভট্টাচার্য
কলেজে বসন্তের রঙিন ছোঁয়া
