রাস্তা ভাঙা, প্রতিশ্রুতি ফাঁকা

মন্ত্রী সান্তনা চাকমার খাস তালুকে ভাঙাচোরা রাস্তা নিয়ে তীব্র ক্ষোভ ছড়িয়েছে এলাকায়। মাছমারা মেইন রোড থেকে দেওয়ান বাড়ি পর্যন্ত একমাত্র সংযোগ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বড় বড় গর্ত, উঠে যাওয়া ইটের আস্তরণ এবং কঙ্কালসার রাস্তায় প্রতিদিন ঝুঁকি নিয়েই চলাচল করতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ।এই রাস্তা দিয়ে প্রতিদিন স্কুলপড়ুয়া শিশু, রোগী ও নিত্যযাত্রীদের যাতায়াত করতে হয়। বিশেষ করে জরুরি চিকিৎসার ক্ষেত্রে পরিস্থিতি হয়ে উঠছে ভয়াবহ। অ্যাম্বুলেন্স ঢুকতে সমস্যা হওয়ায় অনেক সময় রোগীদের চরম বিপাকে পড়তে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, বহুবার প্রশাসনকে জানানো হলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *