মেলাঘরের লাল মিয়া চৌমুহনী এলাকায় বৃহস্পতিবার বোতলবন্দি পানীয় জলে সন্দেহজনক ভাসমান পদার্থ পাওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, উদয়পুরের ‘কঙ্কনা’ নামের একটি জল কোম্পানির সরবরাহ করা পানির বোতলের ভেতরে শেওলা সদৃশ ও অজ্ঞাত ভাসমান বস্তু দেখতে পান স্থানীয়রা।ঘটনাটি নজরে আসতেই দোকানদার ও এলাকাবাসী বিক্রেতাদের আটকে রেখে খাদ্য দপ্তর ও ফুড সেফটি অফিসারদের খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে কর্মকর্তারাও বোতলের জলে সন্দেহজনক পদার্থের উপস্থিতি লক্ষ্য করেন। পরে নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।এদিকে প্রাথমিক তদন্তে বিক্রেতাদের কাছে প্রয়োজনীয় নথিপত্র না থাকায় আরও প্রশ্নের মুখে পড়েছে সংশ্লিষ্ট সংস্থা। স্থানীয়দের দাবি, যথাযথ অনুমোদন ও নিয়মিত তদারকি ছাড়া কীভাবে এমন পণ্য বাজারে বিক্রি হচ্ছে, তা খতিয়ে দেখা উচিত।এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যে বোতলবন্দি পানীয় জল উৎপাদনকারী সংস্থাগুলোর মান নিয়ন্ত্রণ ও প্রশাসনিক নজরদারি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। মানুষের স্বাস্থ্যের সঙ্গে জড়িত এই বিষয়ে দ্রুত ও কঠোর পদক্ষেপের দাবি উঠছে বিভিন্ন মহল থেকে।
বোতলের সিল অটুট, কিন্তু বিশুদ্ধতার নিশ্চয়তা কোথায়?
