সরকারি অফিসেই দুঃসাহসিক চুরি! তালা ভেঙে উধাও মোবাইল-সরঞ্জাম, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
তেলিয়ামুড়া, ২২ জুলাই: সরকারি অফিসও আর নিরাপদ নয়—তেলিয়ামুড়ায় ঘটে যাওয়া এক দুঃসাহসিক চুরির ঘটনায় এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে। পি.ডব্লিউ.ডি-র অধীনস্থ ওয়াটার রিসোর্স বিভাগের সরকারি অফিসে গভীর রাতে হানা দিয়ে দুর্বৃত্তরা একাধিক কক্ষের তালা ভেঙে সরকারি কাজে ব্যবহৃত মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়।বুধবার খার্চি পূজা উপলক্ষে সরকারি ছুটির দিনেও বিশেষ কাজে অফিসে এসে কর্মীরা…
