Headlines

২ লক্ষাধিক টাকার ১৯টি হারানো মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল আমতলী থানার পুলিশ

আগরতলা, নিজস্ব প্রতিনিধি: হারিয়ে যাওয়া কিংবা চুরি হওয়া মোবাইল ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। তবে সেই হারানো হাসিই ফিরিয়ে দিল আমতলী থানার পুলিশ। অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে উদ্ধার করা হলো ১৯টি মোবাইল ফোন, যার আনুমানিক বাজারমূল্য ২ লক্ষ টাকারও বেশি। শনিবার সেগুলি প্রকৃত মালিকদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েক মাসে হারিয়ে যাওয়া ও চুরি হওয়া মোবাইল ফোনের বিষয়ে একাধিক ব্যক্তি আমতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে পুলিশ। সেন্ট্রাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (CEIR) পোর্টালের সাহায্যে ধারাবাহিক অনুসন্ধান চালিয়ে একে একে উদ্ধার করা হয় মোট ১৯টি মোবাইল ফোন।শনিবার থানায় প্রকৃত মালিকদের ডেকে পাঠানো হয়। প্রয়োজনীয় যাচাই-বাছাইয়ের পর উদ্ধার হওয়া মোবাইলগুলো তাঁদের হাতে তুলে দেন পুলিশ আধিকারিকরা।দীর্ঘদিন পর নিজের হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি মোবাইলের মালিকরা। তাঁরা পুলিশের এই উদ্যোগ ও তৎপরতার প্রশংসা করেন এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমতলী থানার ওসি পরিতোষ দাস জানান, আধুনিক প্রযুক্তির ব্যবহারের ফলে হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোবাইল উদ্ধার করা অনেকটাই সহজ হয়েছে। তিনি সাধারণ মানুষকে মোবাইল হারিয়ে গেলে বা চুরি হলে দ্রুত নিকটবর্তী থানায় অভিযোগ দায়ের করার আহ্বান জানান।এই সাফল্যের মাধ্যমে আবারও সাধারণ মানুষের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিল আমতলী থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *