উদয়পুর–অমরপুর সড়কে ফের পথ অবরোধকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল মহারাণী এলাকায়। মঙ্গলবার মথা সমর্থকেরা বিভিন্ন দাবিতে রাস্তায় নেমে অবরোধে সামিল হন।অবরোধের জেরে সড়কে যান চলাচল ব্যাহত হয়। দীর্ঘক্ষণ গাড়ি আটকে থাকায় সমস্যায় পড়েন সাধারণ যাত্রী ও পথচলতি মানুষ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে অবরোধ প্রত্যাহারের চেষ্টা করা হয়।মথা সমর্থকদের বক্তব্য, তাঁদের দাবিগুলি নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে।
উদয়পুর–অমরপুর সড়কে ফের অবরোধ, মহারাণীতে মথা সমর্থকদের বিক্ষোভ
