রবিবার বামুটিয়া বিধানসভার কালীবাজার এলাকায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়। তাঁকে সামনে পেয়ে বিজেপি নেতাকর্মীদের একাংশ কালো পতাকা হাতে বিক্ষোভ দেখান এবং স্লোগান দিতে থাকেন।বিক্ষোভের মধ্যেও মানিক সরকারকে বেশ স্বাভাবিক ও হাসিমুখেই দেখা যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত ছিল নিরাপত্তাবাহিনী।
কালীবাজারে মানিক সরকারকে ঘিরে উত্তেজনা, কালো পতাকা হাতে বিজেপির বিক্ষোভ
