Headlines

উৎসবের মরসুমে নতুন সাজে স্বর্ণকমল, থাকছে আকর্ষণীয় অফার ও পুরস্কার

আগরতলা: দুর্গাপূজার আনন্দকে আরও বিশেষ করে তুলতে নতুন সাজে প্রস্তুত স্বর্ণকমল জুয়েলার্স। মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সংস্থার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে ২০২৬ সালের শারদর্গ ও দীপাবলি উৎসবের বিশেষ অফার।আগামী ৬ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত চলবে শারদর্গ অফার। এরপর ৩১ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত থাকবে দীপাবলি অফার। উৎসবের কেনাকাটায় গ্রাহকদের জন্য থাকছে একাধিক ছাড়, উপহার এবং লাকি ড্র-এর সুযোগ।সংস্থার ঘোষণা অনুযায়ী, ডায়মন্ড জুয়েলারির মেকিং চার্জে ১০০ শতাংশ পর্যন্ত ছাড় এবং স্বর্ণালঙ্কারের মেকিং চার্জে ৩০ শতাংশ ছাড় দেওয়া হবে। পাশাপাশি প্রতিটি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহারের সুযোগ। মেগা লাকি ড্র-এর মাধ্যমে গ্রাহকদের জন্য থাকছে ২টি গাড়ি ও ২টি স্কুটার জেতার সুযোগ। যোগ্য ডায়মন্ড জুয়েলারি ক্রেতারা অংশ নিতে পারবেন বাম্পার লাকি ড্র-তে, যেখানে ১১টি ডায়মন্ড রিং জেতার সুযোগ রয়েছে।পুরনো সোনা বিনিময়ের ক্ষেত্রেও সংস্থার পক্ষ থেকে সম্পূর্ণ মূল্যের সুবিধা দেওয়ার কথা জানানো হয়েছে। তবে সমস্ত অফারই প্রযোজ্য শর্তসাপেক্ষ।এবারের উৎসবের অন্যতম আকর্ষণ জুয়েলারি প্রি-বুকিং সুবিধা। মোট মূল্যের মাত্র ২৫ শতাংশ দিয়ে গয়না প্রি-বুক করে ৪৫ দিনের জন্য সোনার দর নির্দিষ্ট রাখার সুযোগ পাবেন গ্রাহকরা। ডেলিভারির সময় বুকিং ও ডেলিভারির মধ্যবর্তী সময়ে প্রযোজ্য সর্বনিম্ন সোনার দরের সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছে সংস্থা।সাংবাদিক সম্মেলনে চেয়ারম্যান গোপাল চন্দ্র নাগ ত্রিপুরাবাসীকে দুর্গাপূজা ও উৎসবের আগাম শুভেচ্ছা জানান। তিনি আশা প্রকাশ করেন, উৎসবের এই সময় রাজ্যের প্রতিটি পরিবারে সুখ, শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসবে।পরিচালক জয় নাগ জানান, উৎসবকে সামনে রেখে স্বর্ণকমলের শোরুমে আনা হয়েছে নতুন ডিজাইনের বিশেষ গয়নার কালেকশন। অন্যদিকে পরিচালক দিবাকর নাগ জানান, অফার চলাকালীন একটি বড় ডায়মন্ড প্রদর্শনীর আয়োজন করা হবে। ফলে উৎসবের কেনাকাটায় গ্রাহকরা নতুন ডিজাইনের পাশাপাশি হীরার গয়নার বিস্তৃত সম্ভারও দেখার সুযোগ পাবেন।ব্র্যান্ড ম্যানেজার সুরজিৎ গ্রাহকদের দীর্ঘদিনের ভালোবাসা ও আস্থার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁর কথায়, গ্রাহকদের জীবনের বিশেষ মুহূর্ত ও আনন্দের অংশ হতে পারা স্বর্ণকমলের কাছে অত্যন্ত সম্মানের।নতুন গয়নার সম্ভার, বিশেষ ছাড়, লাকি ড্র, নিশ্চিত উপহার এবং ডায়মন্ড প্রদর্শনী—সব মিলিয়ে এবারের উৎসবের মরসুমকে গ্রাহকদের জন্য আরও আনন্দময় করে তুলতে প্রস্তুত স্বর্ণকমল। একইসঙ্গে পশ্চিম ত্রিপুরা, গোমতী ও উত্তর ত্রিপুরার দুর্গাপূজা ক্লাবগুলিকেও বিশেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *