Headlines

ব্যাংক কর্মীদের বিক্ষোভ, ২৮–৩০ সেপ্টেম্বর বন্ধ থাকবে সরকারি ব্যাংক

বিশালগড়ে নিজেদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে পথে নামলেন সরকারি ব্যাংকের কর্মীরা। মঙ্গলবার সন্ধ্যায় বিশালগড় স্টেট ব্যাংকের সামনে বিক্ষোভ কর্মসূচিতে শামিল হন ব্যাংক কর্মীরা।বিক্ষোভকারীদের বক্তব্য, দীর্ঘদিন ধরে একাধিক দাবি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনও প্রত্যাশিত সমাধান মেলেনি। এরই প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় ব্যাংকের সামনে জড়ো হয়ে নিজেদের দাবি তুলে ধরেন কর্মীরা।কর্মীদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৮, ২৯ ও ৩০ সেপ্টেম্বর সরকারি ব্যাংক বন্ধ থাকবে। পাশাপাশি, দাবি পূরণ না হলে আগামী দিনে আন্দোলন আরও বৃহত্তর আকার নিতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।মঙ্গলবারের এই কর্মসূচিকে ঘিরে বিশালগড় স্টেট ব্যাংক চত্বরে কিছুটা উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। কর্মীদের দাবি, আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *