Headlines

দাবি-দাওয়া নিয়ে ফের পথে অনিয়মিত কর্মচারীরা, তিন দফতরে স্মারকলিপি

নিজেদের বিভিন্ন দাবি ও সমস্যার সমাধানের আশায় ফের প্রশাসনের দ্বারস্থ হলেন ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের সদস্যরা। সোমবার স্বাস্থ্য, পঞ্চায়েত এবং প্রাণীসম্পদ বিকাশ দফতরের অধিকর্তাদের কাছে স্মারকলিপি তুলে দেন মঞ্চের প্রতিনিধিরা।দীর্ঘদিন ধরে অনিয়মিত কর্মচারীদের বিভিন্ন সমস্যা, কর্মসংক্রান্ত অনিশ্চয়তা এবং ন্যায্য দাবিগুলি নিয়ে সরব রয়েছে সংগঠনটি। সেই দাবিগুলির দ্রুত সমাধানের প্রত্যাশায় সংশ্লিষ্ট দফতরগুলির আধিকারিকদের সঙ্গে দেখা করে স্মারকলিপি প্রদান করা হয়।এদিন প্রাণীসম্পদ বিকাশ দফতরের অধিকর্তা উপস্থিত না থাকায় তাঁর পরিবর্তে দফতরের অন্যান্য আধিকারিকদের হাতে স্মারকলিপি তুলে দেন মঞ্চের প্রতিনিধিরা। নিজেদের সমস্যাগুলি প্রশাসনের কাছে পৌঁছে দিয়ে দ্রুত ইতিবাচক পদক্ষেপের আশায় রয়েছেন অনিয়মিত কর্মচারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *