Headlines

সীমান্ত পাহারার পাশাপাশি মানুষের পাশে বিএসএফ, আগরতলায় ‘সঞ্জীবনী-৩’

সীমান্ত রক্ষার দায়িত্বের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার বার্তাও তুলে ধরল বিএসএফ। জনকল্যাণ ও সামাজিক সহযোগিতার ভাবনাকে সামনে রেখে আগরতলায় আয়োজন করা হলো বিশেষ কর্মসূচি ‘সঞ্জীবনী-৩’। বিএসএফের উদ্যোগে এবং Rotary Club of Aspiring Agartala-এর সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচিতে সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন বিএসএফের আধিকারিক, রোটারি ক্লাবের সদস্যসহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা।অনুষ্ঠানে বিএসএফের পক্ষ থেকে সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানুষের কল্যাণে বাহিনীর বিভিন্ন সামাজিক উদ্যোগের কথা তুলে ধরা হয়। অন্যদিকে, রোটারি ক্লাবের সদস্যরা সমাজের পিছিয়ে পড়া ও প্রয়োজনীয় মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা বলেন, সমাজের উন্নয়নে প্রশাসনের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মানুষের প্রয়োজনের সময়ে পাশে দাঁড়াতে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।‘সঞ্জীবনী-৩’-কে ঘিরে এদিনের অনুষ্ঠানে ছিল সহযোগিতা ও মানবিকতার আবহ। সীমান্ত পাহারার দায়িত্ব পালন করার পাশাপাশি মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার এই ধরনের উদ্যোগ আগামী দিনেও আরও বিস্তৃত হবে—এমনই প্রত্যাশা উঠে আসে অনুষ্ঠানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *